রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

রাত পোহালেই মাঠে নামছে ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দুইটি দলই ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে

2025-06-05T18:51:06+00:00
2025-06-05T18:51:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ৮৮৮)
X

রাত পোহালেই মাঠে নামছে ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দুইটি দলই ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার (৬ জুন) ভোরে। ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। আর আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে।

শুক্রবার ভোর ৫টায় ব্রাজিল খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে। এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলতে যাচ্ছে প্রথম ম্যাচ। 

বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অবশ্য টেলিভিশনে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি দেখতে পারবেন না। তবু হতাশ হওয়ার কিছু নেই। সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস-এসব অনলাইন স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচেলত্তির ব্রাজিলের ম্যাচ।

ব্রাজিল ম্যাচের পরই অন্য মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-চিলি ম্যাচ। এই ম্যাচটিও বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। 

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এরই মধ্যে কেটে ফেলেছে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন, চার ও পাঁচে অবস্থান করছে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।

আর্জেন্টিনার ম্যাচও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য টেলিভিশনে দেখার সুযোগ নেই। আর্জেন্টিনা-চিলি ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy