২৪২ জন আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২

2025-06-12T15:07:59+00:00
2025-06-12T18:15:07+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
২৪২ জন আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:০৭ পিএম  আপডেট: ১২.০৬.২০২৫ ৬:১৫ পিএম  (ভিজিট : ৫৩১)
X

গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উড্ডয়নের সময় রানওয়ে থেকেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের মতো কিছু ঘটে এবং সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি রানওয়েতে ছিটকে পড়ার পরই মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন ও ঘন কালো ধোঁয়া।

দুর্ঘটনার পরপরই পুরো শহরের ওই অভিজাত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার চাদর। আতঙ্ক ছড়িয়ে পড়ে মেঘানীনগর এলাকায়।
বিমান বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

বিমানের যাত্রীদের পরিস্থিতি এখনও পরিষ্কার নয়। কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যেহেতু বিমানটি আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল, ফলে এতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল— যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy