এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমা হামলার হুমকি, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফুকেটে জরুরি অবতরণ করেছে। ফুকেট

2025-06-13T15:27:37+00:00
2025-06-13T15:27:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমা হামলার হুমকি, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:২৭ পিএম   (ভিজিট : ২২৬)
X

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফুকেটে জরুরি অবতরণ করেছে। ফুকেট বিমানবন্দরের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) বোমা হামলার হুমকি পেয়ে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি।

জানা গেছে, ফ্লাইট এআই ৩৭৯ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট থেকে উড্ডয়ন করে। তবে মাঝ আকাশে বোমা হামলার হুমকির একটি চিরকুট পাওয়ার পর পাইলট আন্দামান সাগর ঘুরে ফের ফুকেট বিমানবন্দরে ফিরে আসেন।

জরুরি অবতরণের পর নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। ফ্লাইটটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। এ বিষয়ে এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া কিংবা থাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তল্লাশিতে বিমানের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, হুমকির চিরকুটটি যিনি প্রথম দেখতে পান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কীভাবে এবং কোথা থেকে এই হুমকি এসেছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটের দিকে উড্ডয়ন করে। এদিন ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনাস্থল থেকে ২৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy