আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৬ মুসলিম যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়।বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন- যার

2025-06-14T17:46:57+00:00
2025-06-14T17:46:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৬ মুসলিম যাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২৬২)
X

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। 

বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুই পাইলট, ১০ কেবিন ক্রু ও ২৩০ যাত্রী। এদের মধ্যে এক যাত্রী বাদে সবাই নিহত হন। বিমানটিতে থাকা ২৪২ জনের মধ্যে ২৬ জন ছিলেন আহমদাবাদের মুসলিম যাত্রী।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। ভারতের তদন্তকারী দল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কারিগরি বিশেষজ্ঞদের সহায়তায় বিমান ব্যবস্থাপনা, উড্ডয়নের সময় কনফিগারেশন এবং জরুরি বার্তাবিনিময়ের দিকগুলো খতিয়ে দেখছে।
পাসপোর্টের বিস্তারিত গোপন রেখে মুসলিম যাত্রীদের নাম প্রকাশ: 
ফাইজান রফিক
হালানি বদরুদ্দিন হাসান আলী
হালানি মালেকবেন রজব আলী
হালানি ইয়াসমিন বদরুদ্দিন
মাস্টার মোহাম্মদ আদনান
মিস্টার সাজেদাবেন সেলিম
নানাবাওয়া আকীল
নানাবাওয়া এস. (শিশু)
পদারিয়া মারিয়াম ইনায়াত
পটেল সাহিল সেলিম ইব্রাহিম
সৈয়দ ইনায়াত আলী সৈয়েদ মিয়া
সৈয়দ নাফিসাবানু ইনায়াত আলী
সৈয়দ তাসকিন ইনায়াত আলী
সৈয়দ ওয়াকিল আলী ইনায়াত আলী
সৈয়দ আমানি আলী (শিশু)
সৈয়দ জাভেদ আলী
সৈয়দ মারিয়াম জাভেদ আলী
সৈয়দ জায়ন আলী (শিশু)
তাজুম আদম
তাজু হাসিনা আদম
তপেলিওয়ালা এস.
ভোহরা ইয়াসমিন ইয়াসিন ভাই
ভোহরা জেড. (শিশু)
শেঠওয়ালা এফ. (শিশু)
ভোরা সালমাবেন রাজাকভাই
ভোরাজি হান্না ইব্রাহিম

ভারতের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে সমন্বয় করে দাফনের প্রস্তুতি ও মানসিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এয়ার ইন্ডিয়া, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এবং সরকার হটলাইন ও কাউন্সেলিং সেবা চালু করেছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তদন্তে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্য থেকেও একটি কারিগরি দল পাঠানো হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy