বন্দুকধারীদের হামলায় নিহত কমপক্ষে ১০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় রাজ্য বেনুর এক গ্রামে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি

2025-06-15T19:04:54+00:00
2025-06-15T19:04:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্দুকধারীদের হামলায় নিহত কমপক্ষে ১০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ৬০৯)
X

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় রাজ্য বেনুর এক গ্রামে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া।

অ্যামনেস্টি জানায়, ইয়েলেওয়াটা গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই হামলা শনিবার ভোররাত পর্যন্ত অব্যাহত ছিল।

আরও বলা হয়, “অনেক মানুষ এখনো নিখোঁজ। বহু মানুষ আহত হয়েছেন এবং তারা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। অনেক পরিবারকে তাদের ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।”

নাইজেরিয়ার বেনু রাজ্য ‘মিডল বেল্ট’ বা মধ্যাঞ্চলের পূর্ব সীমান্তে অবস্থিত। এই রাজ্যটিতে উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণাঞ্চলের সাক্ষাৎ হয়েছে। এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ভূমি ব্যবহার নিয়ে প্রতিযোগিতা আছে। 

পশুপালকরা তাদের গবাদিপশুর জন্য চারণভূমি চায় আর কৃষকরা চায় চাষের জন্য আবাদি জমি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সঙ্গে ধর্মীয় ও জাতিগত বিভক্তি যুক্ত হয়ে পরিস্থিতি প্রায়ই মারাত্মক সংঘর্ষের দিকে গড়ায়।

গত মাসেও বেনু রাজ্যের গোয়ের ওয়েস্ট জেলাজুড়ে ধারবাহিক হামলা চলাকালে সন্দেহভাজন পশুপালকদের গুলিতে অন্তত ৪২ জন নিহত হন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy