ককটেল উদ্ধারের ঘটনায় যা বললেন ঢাবি শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে

2025-06-16T16:24:51+00:00
2025-06-16T16:24:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ককটেল উদ্ধারের ঘটনায় যা বললেন ঢাবি শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৭৮)
X

কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে নিজের ফেসবুকে পোস্ট করেছেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ। 

তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ অবিস্ফোরিত ককটেল উদ্ধার এটি প্রমাণ করে, ‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়। এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে আজকের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।’

ঢাবি শিবির সভাপতি আরও লিখেছেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনের একমাত্র সমাধান ডাকসু নির্বাচন। এটি বাস্তবায়নে প্রশাসনকে প্রতিটি সম্ভাব্য কনসার্ন বিবেচনায় নিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতার পরিচয় দিতে হবে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও ডাকসু পেছানোর ষড়যন্ত্রকে থামাতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বসম্মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

উল্লেখ্য, আজ সকালে নিরাপত্তারক্ষীরা ভবনটির সামনে অবস্থিত কাঠবাদাম গাছের নিচ থেকে ছয়টি ককটেল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy