সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫

2025-06-16T16:44:39+00:00
2025-06-16T16:44:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৫৭৩)
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 

সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, সাকিবসহ যেসব ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তারা একটি মামলার তদন্তাধীন তালিকাভুক্ত ব্যক্তি। তদন্তের স্বার্থে যাতে তারা দেশত্যাগ করতে না পারেন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy