শিকার ও শিকারিকে এক কাতারে ফেলা যাবে না —ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:৪১ পিএম (ভিজিট : ১৯৫)
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ইসরায়েলি হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “শিকার ও শিকারিকে এক কাতারে ফেলা যাবে না।”
সোমবার (১৬ জুন) তেহরানে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, এখন সময় কথার নয়—কাজের।
তিনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বসতবাড়ি ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর জবাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, ইরান যুদ্ধ চায় না; কিন্তু দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিরোধ গড়াই এখন সময়ের দাবি। “প্রত্যেক শহীদের রক্তের বদলে শত শত মানুষ সেই পতাকা বহন করবে,”—বলেন প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে এক চুলও সরবো না। ন্যায়বিচার দাবি করা আমাদের জনগণের অধিকার।
অন্যদিকে, তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন শুধু কথা নয়, কাজের সময়। নিরাপত্তা পরিষদকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বসতবাড়ি ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে—যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।
বাঘাই আরও বলেন, এই সংঘাতের সূচনা করেছে ইহুদিবাদী শত্রুরা। তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে, ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে নিরীহ নাগরিকদের প্রাণ নিয়েছে। শিকার ও শিকারিকে এক কাতারে ফেলা চলবে না। দ্বৈত নীতি আর বরদাশত করা হবে না।