মোসাদের সদরদপ্তরে ইরানের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন ভবনে আজ মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। এ ছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা

2025-06-17T18:07:14+00:00
2025-06-17T19:17:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোসাদের সদরদপ্তরে ইরানের ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:০৭ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৭:১৭ পিএম  (ভিজিট : ৩১৪)
X

ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন ভবনে আজ মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। এ ছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক কেন্দ্রের ভবনেও হামলা চালিয়েছে দেশটি। 

ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এতে কতজন হতাহত হয়েছে, তা জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন এই হামলার দাবি করেছে। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সেন্টারে এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক সেন্টারের ভবনে আঘাত হেনেছে।    

যদিও এ নিয়ে সরাসরি কিছু জানানো হয়নি ইসরায়েলের পক্ষ থেকে। তবে তারা বলছে, হার্জলিয়া এলাকায় স্পর্শকাতর কিছু জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলা সামরিক স্থাপণায় হয়েছে বলে নিশ্চিত না করলেও তারা বলছে, এ ধরনের জায়গা প্রভাবিত হয়েছে।

বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে। তাতে দাবি করা হচ্ছে, ইসরায়েলি জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। ভিডিওতে দেখা যায়, ধোয়া উড়ছে একটি ভবনের চারপাশে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে মধ্যপ্রাচ্যে পাঠানোর চিন্তা করছেন তিনি। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আলাপ করবেন তারা। এয়ার ফোর্স ওয়ানে এসব মন্তব্য করেন ট্রাম্প।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy