বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রতিনিধি

শিক্ষা

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

2025-06-17T19:59:49+00:00
2025-06-17T19:59:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৪৭৭)
X

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। 

মঙ্গলবার (১৭ জুন)  কুবি ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে মোট ২৫টি ঔষধ নিমগাছ নতুন শিক্ষক ডর্মেটরির রাস্তার পাশে লাগানো হয়েছে। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, আবুল বাশার, মো. ইউসুফ মিয়া, সাইফুল ইসলাম সৌরভ, সাহাব উদ্দিন শুভ, মো. শরিফ মিয়া, তাহমিদ, রাহিম, সজিব ও হৃদয়।

কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় কুবি ক্যাম্পাসের শিক্ষক ডরমেটরির রাস্তার দুই পাশে আমরা ২৫টি নিমগাছ রোপণ করেছি। নিম একটি ঔষধি গাছ, যাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। একটি পূর্ণবয়স্ক নিমগাছ ১০টি এসির সমপরিমাণ কাজ করতে পারে। ভবিষ্যৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এবং কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেছি।’

যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর উদ্যোগে দেশে ৫ কোটি গাছ লাগানোর কার্যক্রমকে এগিয়ে নিতে কেন্দ্রীয় সংসদের নির্দেশে দেশের প্রতিটি কানায় কানায় সবুজায়নের লক্ষ্যে এবং মানুষের অক্সিজেন এর জোগানদাতা হিসেবে গাছ লাগানো আমাদের সকলের একান্ত দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে গাছ রোপণ করেছে এবং সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।'

পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কুবি ছাত্রদলের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy