কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না ভারত: ট্রাম্পকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে ভারত কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেবে না—এই কঠোর বার্তা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন

2025-06-18T19:49:40+00:00
2025-06-18T19:49:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না ভারত: ট্রাম্পকে মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৫৯)
X

কাশ্মীর নিয়ে ভারত কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেবে না—এই কঠোর বার্তা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এক টেলিফোন আলাপে মোদি এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। খবর বিবিসির।

মঙ্গলবারের ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি ‘জোরালো ও স্পষ্ট’ ভাষায় জানান, কাশ্মীর ইস্যু একান্তই ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় এবং এই বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনও রকম হস্তক্ষেপ বা মধ্যস্থতার সুযোগ নেই।

এর আগে, মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সামরিক উত্তেজনার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি তিনি দাবি করেন, উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বাণিজ্যচুক্তিকে ব্যবহার করেছিলেন চাপ প্রয়োগের কৌশল হিসেবে।

ট্রাম্পের সেই দাবিকে সমর্থন করলেও ভারত শুরু থেকেই তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।

পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আরও বলেন, কাশ্মীর নিয়ে সামরিক উত্তেজনা নিরসনে যেসব আলোচনা হয়েছে, তা পুরোপুরি ভারত ও পাকিস্তানের বিদ্যমান সামরিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই হয়েছে। এখানে যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশের কোনও সম্পৃক্ততা নেই।

তিনি আরও নিশ্চিত করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কোনও বাণিজ্য আলোচনা হয়নি, এমনকি ট্রাম্পের উল্লেখিত চাপ প্রয়োগের বিষয়টিও ভিত্তিহীন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy