যুদ্ধের মধ্যেই ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধের মধ্যে হঠাৎই ইরানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির তেহরান ও কোম প্রদেশে এই

2025-06-21T01:04:47+00:00
2025-06-21T01:06:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যুদ্ধের মধ্যেই ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:০৪ এএম  আপডেট: ২১.০৬.২০২৫ ১:০৬ এএম  (ভিজিট : ৩৪৪)
X

চলমান যুদ্ধের মধ্যে হঠাৎই ইরানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির তেহরান ও কোম প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। এই এলাকাতেই অবস্থিত ইরানের সুদৃঢ় পরমাণু স্থাপনা ‘ফোরদো’।

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে।

রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে।

পরবর্তীতে জানা যায়, কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পের আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy