মুখ ফসকে মার্কিন দূত বললেন ‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের এক উত্তপ্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়া ভুল করে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ

2025-06-21T15:44:30+00:00
2025-06-21T15:44:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুখ ফসকে মার্কিন দূত বললেন ‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২৫৪)
X

নিরাপত্তা পরিষদের এক উত্তপ্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়া ভুল করে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।  যা বলার পর পরই তিনি সংশোধন করে ইরানকে দায়ী করেন এই সহিংসতার জন্য। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক ভিডিওতে এই তথ্য জানা গেছে। ভুল সংশোধন করে শিয়া বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েই সংঘাতের পথ তৈরি করেছে।

বৈঠকে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি বলেন, এই তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ আসলে একটি আগ্রাসী শাসনের ছদ্মবেশ।

তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়ে শিশুদের মৃতদেহের ছবি তুলে ধরে বলেন, এই শিশুরা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

এর পাল্টা জবাবে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন,  ইরান নিজেই গণহত্যামূলক পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত, এখন আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুরক্ষা চাইছে! কী করে আপনারা এতটা দুঃসাহস দেখান?’’

এমন উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই জেনেভায় ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক আলোচনা কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy