প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:১৮ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ৮:৫৮ পিএম (ভিজিট : ৬১৩)

X
প্রায় দুই বছর ধরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ১৪ জনের বিরুদ্ধে। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের। কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ার সময় ধর্ষণ করা হয়। তার পর সেই ঘটনা টানা দু’বছর ধরে চলেছে। ধৃতেরা কিশোরীর পরিচিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, এই ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরী যখন অষ্টম শ্রেণিতে পড়ত, সেই সময় প্রথম তাকে ধর্ষণ করা হয়। তারপর থেকে তাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে, ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, কিশোরী তার মায়ের সঙ্গে থাকত। তার মায়ের দাবি, মেয়ে কোনও দিন কিছু জানায়নি। কিন্তু সম্প্রতি তার শরীর খারাপ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়।
নানা পরীক্ষানিরীক্ষায় জানা যায়, কিশোরী অন্তঃসত্ত্বা। তার পরই ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। কিশোরীর মা পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে।