টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জন

2025-06-28T16:10:03+00:00
2025-06-28T16:10:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ৩১৯৯)
X

গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জন সত্য হলো। 

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। আজ (শনিবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, 'আমার একটা ঘোষণা ছিল। আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

শান্ত বলেন, ‘আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মত হলো তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। গোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।'

পরে এক প্রশ্নের জবাবে টাইগার এই ব্যাটার বলেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।

কিছুদিন আগেও তিন সংস্করণের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগী হতে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। গত মে মাসে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। 

সেইসময় বোর্ডকে শান্ত জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান। যদিও তাকে না জানিয়েই ওয়ানডের অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে। 

অবশ্য বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন বোর্ড সভাপতি। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy