আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

খাইবার পাখতুনখোয়ার নর্থ ওয়াজিরিস্তানে এক আত্মঘাতী গাড়ি বোমা হামরায় ১৩ সেনা নিহত ও বেসামরিকসহ আরও ২৯ জন আহত

2025-06-28T19:12:08+00:00
2025-06-28T19:12:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ৪৬৮)
X

খাইবার পাখতুনখোয়ার নর্থ ওয়াজিরিস্তানে এক আত্মঘাতী গাড়ি বোমা হামরায় ১৩ সেনা নিহত ও বেসামরিকসহ আরও ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।

তালেবান সংশ্লিষ্ট হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমাবাজ শাখা এ হামলার দায় স্বীকার করেছে বলে শনিবার প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে আরব নিউজ।

পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তানের স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, “আত্মঘাতী এক বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সামরিক বহরে আঘাত হানে। বিস্ফোরণে ১৩ সেনা নিহত, ১০ সেনা সদস্য ও ১৯ বেসামরিক আহত হয়েছে”।

“বিস্ফোরণের ফলে দুটি ভবনের ছাদও ধসে পড়ে, যাতে ছয় শিশু আহত হয়” জেলায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা প্যারিসভিত্তিক বার্তা সংস্থাটিকে এমনটাই বলেন।

আহতদের মধ্যে চার সেনাসদস্যের অবস্থা গুরুতর, বলছেন এক প্রশাসনিক কর্মকর্তা।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা অনেক বেড়ে গেছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থা, এ নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে; তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy