যেসব জেলায় অতিভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় রাতের মধ্যে দেশের

2025-07-08T19:30:59+00:00
2025-07-08T19:30:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যেসব জেলায় অতিভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ২৮৪)
X

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় রাতের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এবং চার বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার বার্তায় বলা হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

অতিবৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও বার্তায় জানানো হয়।

পৃথক এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy