সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত সাংবাদিক ও ছাত্রজনতা।আজ

2025-08-09T20:02:41+00:00
2025-08-09T20:02:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম   (ভিজিট : ৫৪১)
X

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত সাংবাদিক ও ছাত্রজনতা। 

আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা বিএনএস সেন্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বৃহত্তর উত্তরার সাংবাদিক, রাজনীতিক ও ছাত্রজনতা অংশগ্রহণ করেন।

আয়োজিত এ মানববন্ধনে একত্মতা জানিয়ে ‘সাংবাদিক ও ছাত্র-জনতা’র সঙ্গে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন উত্তরা পশ্চিম থানার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী, বিশিষ্ট সমাজসেবক ইন্তেখাব আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক ও আহতযোদ্ধা মো. শাকিল প্রমুখ। 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, নাগরিক টিভির প্রতিনিধি মো. মাসুদ পারভেজ, চ্যানেল এস- এর বিশেষ প্রতিনিধি মাহতাব ফারাহী, ইত্তেফাকের সিটি রির্পোটার জাহাঙ্গীর কবির, খোলা কাগজের প্রতিনিধি মাহফুজুল আলম খোকন, কালের কণ্ঠের প্রতিনিধি আল-আমিন, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান (সবুজ) ও নববাণী পত্রিকার প্রতিনিধি নাজমুল মণ্ডলসহ উত্তরায় বসবাসরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী।  

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান আশিকের সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধনটির সমাপ্তি ঘোষণা করা হয়।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy