কালিহাতীতে নিখোঁজের একদিন পর নদীতে মিলল যুবকের লাশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে পরিবারের অজান্তে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন সুমন চন্দ্র দাস (৩৫) নামের এক মৃগী রোগী।বৃহস্পতিবার

2025-08-15T20:24:21+00:00
2025-08-15T20:24:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নিখোঁজের একদিন পর নদীতে মিলল যুবকের লাশ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ২৭৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে পরিবারের অজান্তে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন সুমন চন্দ্র দাস (৩৫) নামের এক মৃগী রোগী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নিখোঁজ হওয়ার পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত সুমন কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়া এলাকার মৃত কালিপদ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের ফটিক জানি নদীতে গোসল করতে নামেন সুমন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

পরে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, সুমন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy