সারাদেশে পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ১৯৯১

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৯৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত

2025-08-15T20:59:55+00:00
2025-08-15T21:07:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ১৯৯১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৫৯ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৫ ৯:০৭ পিএম  (ভিজিট : ৪০১)
X

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৯৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৬৬ জন। ৮২৫ জন অন্যান্য ঘটনায় অভিযুক্ত।

আজ শুক্রবার (১৫ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৬৬ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ঘটনায় গ্রেফতার হন আরও ৮২৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৯৯১ জনকে।

অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে শটগানের ৯ রাউন্ড গুলি, ছয়টি চাপাতি, দুইটি দা, আটটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, ১৩টি কার্তুজ, চারটি ছোরা, একটি হাসুয়া, একটি সামুরাই কিরিছ উদ্ধার করা হয়।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy