মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

বিশিষ্ট সাংবাদিক ও আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।আজ

2025-08-22T19:10:49+00:00
2025-08-22T19:10:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ৫৯৭)
X

বিশিষ্ট সাংবাদিক ও আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি কীভাবে সেখানে গেলেন, তার মৃত্যুর কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।’

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে যাচ্ছেন।

বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু বিকাল পর্যন্ত বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা আজকের পত্রিকা অফিসে খোঁজ নিলে জানা যায়, সেদিন তিনি অফিসে যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে আজ তার লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের পরনে ছিল হাফ হাতা শার্ট এবং গলায় ফিতাসহ চশমা ঝুলানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy