পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।স্থানীয় সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত

2025-09-03T16:10:40+00:00
2025-09-03T21:03:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১০ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৯:০৩ পিএম  (ভিজিট : ১২২৩)
X

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত জানান, বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী ছিল। এ উপলক্ষে কোয়েটায় একটি স্মরণসভা আয়োজন করা হয়। সেখানে বিএনপির শত শত সদস্য জড়ো হয়েছিল। সমাবেশ শেষে অনেকেই বেরিয়ে আসেন। সে সময়ে কাছের পার্কিং লটে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পুলিশ কমর্কর্তা আতহার রশিদ বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলা বলেই মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 
এর আগে, গতকাল সকালে খাইবার পাখতুনখোয়া শহরের বান্নুতেও একটি আধাসামরিক সদর দপ্তরে আত্মঘাতী বোমা ‍বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য এবং ৬ জন সন্ত্রাসীসহ মোট ১২ নিহত হন। 

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়িটি এফসি ক্যাম্পের গেটে ঢুকিয়ে দেয়। এরপর আরো পাঁচজন আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে। পরবর্তী ১২ ঘণ্টা ধরে গোলাগুলি হয় এবং শেষ পর্যন্ত ছয় হামলাকারী নিহত হলে অভিযান শেষ হয়।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy