প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম (ভিজিট : ১০১৫)

X
জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদির (পাকিস্তানভিত্তিক) নামে হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো বার্তায় দাবি করা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে ‘হিউম্যান বোমা’ বসানো হয়েছে এবং বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে। বার্তায় আরও বলা হয়েছে, ১৪ পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।
এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। শহর ও রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির প্রতিটি দিক যাচাই করা হচ্ছে।’
নাগরিকদের সতর্ক করে দিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। একইসঙ্গে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।