প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ পিএম (ভিজিট : ২২৫)

X
ছাত্রজনতার আন্দোলনে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পরও নেপালে সহিংসতা বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। এবার জানা গেল, কারাগারও বাদ যায়নি। সেখানকার একটি কারাগারে ভাঙচুরের পর পালিয়ে গেছেন কয়েদীরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ধাঙ্গাধি জেলে আজ মঙ্গলবার ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় কারাগারের আসবাব ভেঙে ফেলেন তারা। এই সুযোগে সেই কারাগার থেকে পালিয়ে যান ৫৭২ জন কয়েদী।
এরপর আজ বিকেলে নাক্কু কারাগারেও হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। ওই সময় সেই কারাগারে বন্দী বিরোধী দলীয় শীর্ষ নেতা বেরিয়ে এসে জনতার সামনে বক্তব্য রাখেন। নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
হিমালয়ান টাইমস বলছে, কারাগারে হামলার পর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) চেয়ারপারসন রবি লামিচানে বেরিয়ে আসেন। এরপর তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।