অনিয়মের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩৯ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক এবং ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে

2025-09-17T20:39:16+00:00
2025-09-17T20:39:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অনিয়মের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩৯ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৬০)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক এবং ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তিনটি তদন্ত কমিটির পক্ষ থেকে এই নোটিশ প্রদান করা হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি, একাডেমিক অনিয়ম এবং ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনাবলি যাচাইয়ের দায়িত্ব পায় এসব কমিটি। তদন্ত শেষে ৩৯ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলে। এরপরই তাঁদের শোকজ নোটিশ দেওয়া হয়।

তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান ও অধ্যাপক আকতার হোসেন মজুমদার। এসব কমিটি বিভিন্ন জায়গা থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, “তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কমিটির চূড়ান্ত প্রতিবেদন হাতে এলে তখন বিস্তারিত বলা যাবে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে কারা নোটিশ পেয়েছেন, সে তালিকা প্রকাশ করেননি তিনি। রেজিস্ট্রার জানান, তদন্ত কমিটি সরাসরি সংশ্লিষ্টদের কাছে নোটিশ দিয়েছে।

ক্যাম্পাসের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এই নোটিশকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের বিরুদ্ধে এটি প্রশাসনের দৃঢ় পদক্ষেপ। তবে একাংশের শঙ্কা, এ প্রক্রিয়া যদি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন না হয়, তবে এটি বিভাজন তৈরি করতে পারে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy