ভারতের জনগণের উদ্দেশে ভাষণ দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে আজ

2025-09-21T17:12:56+00:00
2025-09-21T21:58:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের জনগণের উদ্দেশে ভাষণ দিলেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম  আপডেট: ২১.০৯.২০২৫ ৯:৫৮ পিএম  (ভিজিট : ২২২)
X

জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে আজ (২১ সেপ্টেম্বর) বিকেলে ভাষণ শুরু হবে। তবে কোন ব্যাপারে তিনি ভাষণ দেবেন সেটি স্পষ্ট করা হয়নি। এতে করে ভারতে বিভিন্ন গুঞ্জন ও গুজব ছড়িয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন মোদি। এছাড়া তার ভাষণে অন্যান্য বিষয়ও থাকবে।

সম্প্রতি ভারত সরকার পণ্য ও সেবা করে সংস্কার এনেছে। বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। এবং বিলাসী কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে। যা কাল সোমবার থেকে কার্যকর হবে। রান্নার জিনিসপত্র থেকে ইলেকট্রনিক পণ্য, ওষুধ থেকে শুরু করে অটোমোবাইলের যন্ত্রাংশের দাম ভারতে আগামীকাল থেকে কমে যাবে। সবমিরিয়ে ৩৭৫টি পণ্যে কর কমানো হয়েছে।

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলতে পারেন তিনি। ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ফলপ্রসু না হওয়ায় এবং ভারত রাশিয়ার জ্বালানি তেল কেনায় দেশটির পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া ট্রাম্প এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার করার পরদিন মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। এই ফি বৃদ্ধির বিষয়টি ভারতীয়দের ওপর ব্যাপক প্রভাব পড়বে। কারণ উচ্চজ্ঞানসম্পন্ন অনেক ভারত ভালো বেতনে যুক্তরাষ্ট্রে চাকরি করতে যান। কিন্তু এখন এই ভিসার জন্য ১ লাখ ডলার ফি আরোপ করে কার্যত ভারতীয়দের আসা আটকে দিয়েছেন ট্রাম্প। এছাড়া এই ফি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হবেন চীনের মানুষও।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy