পাকিস্তানে নিহত জঙ্গিদের মধ্যে একজন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা

2025-09-28T16:55:04+00:00
2025-09-28T16:55:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে নিহত জঙ্গিদের মধ্যে একজন বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ২৪৭)
X

খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

ঘটনাস্থল থেকে তার জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি টাকা ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। এসব প্রমাণের ভিত্তিতেই নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এ তথ্য জানায়।

দেশটির নিরাপত্তা সূত্রের দাবি, এর আগেও একই ধরনের অভিযানে একাধিক বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছে। তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের কাজে আফগানিস্তানে গিয়ে পরবর্তীকালে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিল। এ ঘটনা আবারও প্রমাণ করল যে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে।

অভিযানে পাকিস্তানি সেনাবাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত করে সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে এ অভিযান চালায়।

দুই দিনব্যাপী এই অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ঘিরে ফেলা হয়। দীর্ঘ সময় ধরে চলা বন্দুকযুদ্ধের পর ১৭ জন নিহত হয় এবং আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy