‘অনৈতিক কর্মকাণ্ড’ রোধে ইন্টারনেট বন্ধ করল তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে তালেবান প্রশাসন তাৎক্ষণিকভাবে এর কোনো ব্যাখ্যা দেয়নি।ইন্টারনেট নজরদারি সংস্থা

2025-09-30T20:09:43+00:00
2025-09-30T20:09:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘অনৈতিক কর্মকাণ্ড’ রোধে ইন্টারনেট বন্ধ করল তালেবান সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৯৫)
X

দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে তালেবান প্রশাসন তাৎক্ষণিকভাবে এর কোনো ব্যাখ্যা দেয়নি।

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে পড়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানজুড়ে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অতীতে তালেবানরা অনলাইন পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সামাজিক মাধ্যমে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ কিছু প্রদেশের ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করেছে।

আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাকসেস পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ মাত্র ১ শতাংশের কাছাকাছি ছিল। সংস্থাটি রয়টার্সকে জানিয়েছে, সোমবার থেকে পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার চূড়ান্ত পর্যায়ে টেলিফোন পরিষেবাগুলোতেও প্রভাব পড়ে।

বেসরকারি চ্যানেল টোলো নিউজ তাদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে দর্শকদের সতর্ক করে বলেছে যে কর্তৃপক্ষ মোবাইল ফোনের থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ক্ষেত্রে এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছে। শুধু পুরনো টু-জি স্ট্যান্ডার্ড সক্রিয় থাকবে।

ডয়চে ভেলের তথ্যানুসারে, অপরাধ মোকাবিলা করার জন্য কয়েক সপ্তাহ আগে আফগানিস্তানের কিছু অঞ্চলে ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান কৃর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে বালখের তালেবানের প্রাদেশিক মুখপাত্র বলেছিলেন, নেতাদের নির্দেশে ইন্টারনেট অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পাপ প্রতিরোধের জন্য নেওয়া হয়েছিল এবং সংযোগের চাহিদা মেটাতে দেশজুড়ে বিকল্প ব্যবস্থা স্থাপন করা হবে।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy