ভারতে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন দেশটির এক প্রবীণ আইনজীবী।আজ সোমবার

2025-10-06T19:45:54+00:00
2025-10-06T21:14:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ পিএম  আপডেট: ০৬.১০.২০২৫ ৯:১৪ পিএম  (ভিজিট : ৩৫৯)
X

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন দেশটির এক প্রবীণ আইনজীবী। 

আজ সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নয়াদিল্লিতে ভারতের সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। তবে জুতা বিচারপতির আসনে পৌঁছায়নি। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করেন।

সুপ্রিম কোর্টে অপ্রত্যাশিত ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘‘আমিই একমাত্র শেষ ব্যক্তি হিসেবে এ ধরনের ঘটনায় আক্রান্ত হয়েছি বলে মনে করছি। এরপর তিনি স্বাভাবিকভাবে আদালতের শুনানি কার্যক্রম চালিয়ে যান।

দিনের প্রথম মামলার শুনানি শুরু করার সময়ই ৭১ বছর বয়সী ওই আইনজীবী ‘‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না’’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন তিনি। তবে জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং নিরাপত্তাকর্মীরা ওই আইনজীবীকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তির কাছে সুপ্রিম কোর্টের ‘প্রক্সিমিটি কার্ড’ পাওয়া গেছে; যা সাধারণত আইনজীবী ও তাদের সহকারীদের দেওয়া হয়। কার্ডে থাকা ব্যক্তির নাম কিশোর রাকেশ। তার উদ্দেশ্য কী ছিল, তা এখনও পরিষ্কার নয়। দেশটির নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

প্রধান বিচারপতি ওই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক কোনও ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত একজন আইনজীবী বলেছেন, ‘‘বিচারপতি গাভাই পুরো ঘটনাতেই শান্ত ছিলেন। তিনি কেবল বললেন, ‘‘আমি এ ধরনের ঘটনায় প্রভাবিত হই না। দয়া করে, শুনানি অব্যাহত রাখুন।’’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, এই ঘটনার বিস্তারিত তদন্ত করা উচিত। তিনি বলেন, ওই আইনজীবীর পরিচয় প্রকাশ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি সুপ্রিম কোর্টের প্রতি প্রকাশ্য জাতিগত আক্রমণ। আদালতের সব বিচারপতির যৌথ বিবৃতি দিয়ে এমন আদর্শিক আক্রমণের নিন্দা জানানো উচিত। প্রধান বিচারপতি গাভাই একেবারে স্থির থেকে কাজ চালিয়ে গেছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy