ফ্রেশ-অনন্যার উদ্যোগে ঢাবিতে মেনস্ট্রুয়াল হাইজিন সচেতনতা কর্মসূচি

বুলেটিন ডেস্ক

শিক্ষা

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ-অনন্যা স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতনতামূলক

2025-10-22T17:55:51+00:00
2025-10-22T17:55:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রেশ-অনন্যার উদ্যোগে ঢাবিতে মেনস্ট্রুয়াল হাইজিন সচেতনতা কর্মসূচি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১২০)
X

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ-অনন্যা স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ-অনন্যা স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়। 

পাশাপাশি অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ফ্রেশ-অনন্যা ও ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ (ডব্লিউজিএস) যৌথভাবে ‘মেনস্ট্রুয়াল হাইজিন অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এ আলোচনায় অংশ নেন ডব্লিউজিএস বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. সাবিহা ইয়াসমিন রোজি এবং অধ্যাপক ড. সানজিদা আখতার। 

এছাড়া আরো বক্তব্য দেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান ও এমজিআইয়ের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা। কর্মসূচির অংশ হিসেবে ড. তাজকিয়াতুল ইসলাম মহুয়া মেনস্ট্রুয়াল হাইজিন ও ড. রুবাইয়াত ফেরদৌস মেন্টাল হেলথবিষয়ক পৃথক দুটি সেশন পরিচালনা করেন। এরপর প্রশ্নোত্তর পর্ব শেষে নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ হয়। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy