ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে নারীকে যৌন হয়রানি

ক্যাম্পাস প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক পথচারী নারীর সামনে প্রকাশ্যে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।বিশ্ববিদ্যালয়ের এক নারী

2025-10-24T18:35:36+00:00
2025-10-24T18:35:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে নারীকে যৌন হয়রানি
ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৪৯০)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক পথচারী নারীর সামনে প্রকাশ্যে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 

বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মলচত্বরে ওই ব্যক্তি প্রকাশ্যে নারীর দিকে তাকিয়ে যৌন অঙ্গভঙ্গি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এক ব্যক্তি এক নারীর সামনে শুয়ে ছিল। ওই নারী দীর্ঘক্ষণ ধরে ঘুম ঘুম অবস্থায় ছিল। অপরদিকে অভিযুক্ত ব্যক্তিটি প্রকাশ্যে ওই নারীর দিকে তাকিয়ে  যৌন অঙ্গভঙ্গি করছিল। আমরা তাকে দেখে ফেলেছি বুঝতে পারার পরও সে থামেনি।

তিনি বলেন, আমি যখন আমার বান্ধবীর সঙ্গে বাসের জন্য অপেক্ষা করছিলাম তখন আমার বান্ধবী  ঘটনাটি লক্ষ্য করে আমাকে দেখায়। দৃশ্যটা এতটাই বিকৃত ও ভয়াবহ ছিল যে আমরা দুজনেই মানসিকভাবে আঘাত পাই। আশেপাশে কোনো প্রক্টরিয়াল টিম বা কেউ ছিল না যাকে তাৎক্ষণিক জানানো যেত, তাই বাস এসে গেলে আমরা সেখান থেকে চলে আসি।

অভিযোগ জানিয়ে ওই ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কী করছে? নিজের ক্যাম্পাসে, আমাদের এমন জঘন্য দৃশ্যের সাক্ষী হতে হবে? তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এখনও কেন এই বহিরাগতদের সরাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যারা বারবার আমাদের হয়রানির শিকার করছে

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এ বিষয়ে বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিশ্ববিদ্যালয়ের যে আটটি প্রবেশ  পথ রয়েছে সেখানে প্রায় দেড় শতাধিক গার্ড প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেই পরিমান গার্ড নেই। আমরা গার্ড বাড়ানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের  সাথে কথা বলেছি। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy