ভারতের মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের অন্ধ্রপ্রদেশে এক মন্দিরে একাদশী উৎসবের সময় প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে

2025-11-01T20:59:55+00:00
2025-11-01T20:59:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৫৫০)
X

ভারতের অন্ধ্রপ্রদেশে এক মন্দিরে একাদশী উৎসবের সময় প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে দৌড়াচ্ছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকজনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মন্দিরে একযোগে অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মন্দিরের কিছু অংশে নির্মাণকাজ চলমান থাকায় স্থান সংকুলান না হওয়ায় পদদলনের ঘটনা ঘটে। এছাড়া মন্দিরটি সরকারি এন্ডাউমেন্টস ডিপার্টমেন্টের আওতায় না থাকায় প্রশাসনকে আগে থেকে ভিড় ব্যবস্থাপনার বিষয়ে জানানো হয়নি।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে নামে পুলিশ ও প্রশাসন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ও আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy