ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)

2025-11-04T11:23:27+00:00
2025-11-04T11:23:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:২৩ এএম   (ভিজিট : ১৩৬)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-১৬ (রূপনগর–পল্লবী) আসনে মনোনয়ন পেয়েছেন সাফজয়ী সাবেক ফুটবলার আমিনুল হক। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন- বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগোচ্ছি। এই নির্বাচনে বিএনপি প্রায় ২৩৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা দিচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দেবে, সেখানে আমরা সমন্বয় করব।

তিনি আরও জানান, চূড়ান্ত প্রার্থীদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy