ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির (ঢাপইসাস) প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন

2025-11-05T15:07:48+00:00
2025-11-05T15:07:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির (ঢাপইসাস) প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ভয়েস ২৪ এর প্রতিনিধি আরমান খান ছামির ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন The Morning Age প্রতিনিধি মেহেদী হাসান বাপ্পি।

আরমান খান ছামির ২০২২-২৩ সেশনের পুরকৌশল বিভাগের এবং মেহেদী হাসান বাপ্পি ২০২১-২২ সেশনের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় অধ্যক্ষের কার্যালয়ে উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে এবং সাংবাদিক সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে ২৫-২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদের কমিটি অনুমোদন করেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীন।

৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক পুরকৌশল বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মো: তামিম আহমেদ (দৈনিক মানবকাল) দপ্তর সম্পাদক  কম্পিউটার বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী  সুমাইয়া আক্তার (তালাশ বিডি)। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী তাহসিন আহমেদ (লিডিং নিউজ)

সাংবাদিক সমিতির উপদেষ্টা উপাধ্যক্ষ মো: হাবিবুর রহমান সাংবাদিক সমিতির দায়িত্বশীলতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে ইনস্টিটিউটের ভাবমূর্তি তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি আরমান খান ছামির বলেন, “শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কৃতিত্ব ফুটিয়ে তুলতে, ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবী-দাওয়া প্রশাসনের দৃষ্টিগোচরে আনার জন্য দীর্ঘদিন থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একটি সাংবাদিক সংগঠন প্রত্যাশা করছিলো, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সেই প্রত্যাশা পূরণ এবং ক্যাম্পাসে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের একতাবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি।

তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডিপিআইকে আরও সামনে এগিয়ে নিতে চাই।

সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাপ্পি বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, একটি প্রতিষ্ঠানের ভালো-খারাপ, সত্য-মিথ্যা, প্রয়োজনীয়তা সহ সকল দিক তুলে ধরে গণমাধ্যম কর্মীরা। যেখানে গণমাধ্যমের ছায়া নেই, সেই প্রতিষ্ঠানই অন্ধকারে বিভোষিত। সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা অবহেলিত।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি সর্বদা শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ্য সংবাদ দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বদ্ধপরিকর।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy