ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বেরোবি শিক্ষককে অব্যাহতি

রংপুর প্রতিনিধি

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে একাডেমিক

2025-11-05T18:42:25+00:00
2025-11-05T18:42:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বেরোবি শিক্ষককে অব্যাহতি
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ৭২)
X

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। নোটিশে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী, ড. শাকিবুল ইসলামের তত্ত্বাবধানে থাকা চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সব কোর্স পুনর্বণ্টন করা হবে। পাশাপাশি তার দায়িত্বে থাকা ডিএসএম ৪২০৭ কোর্সের গবেষণা প্রকল্পের সুপারভাইজার ও দ্বিতীয় পরীক্ষক হিসেবে দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগের পরীক্ষার কমিটি ও এমএসসি (২০২৪-২৫) প্রোগ্রাম থেকেও তার সম্পৃক্ততা বাতিল করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আমাদের ২০২০-২১ সেশনের এক নারী শিক্ষার্থী বিভাগের কাছে একটি অভিযোগ দায়ের করেন। পরিপ্রেক্ষিতে আমরা জরুরি মিটিং করি এবং বিভাগীয় একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমে তাকে শিক্ষাবর্ষের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছি। ভুক্তভোগী প্রশাসনের কাছে অভিযোগ করেছেন এবং এটি যৌন নিপীড়ন সেলে উত্থাপিত হয়েছে, তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদের কোনো জানাশোনা নেই।’

ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক ও যৌন নিপীড়ন সেলের সদস্যসচিব ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, অভিযোগের প্রেক্ষিতে ১০ দিনের মধ্যে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রী প্রক্টর, যৌন নিপীড়ন সেল এবং বিভাগীয় প্রধান বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দাখিল করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy