মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার অভিযোগ: বিসিবির তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি

2025-11-09T11:16:31+00:00
2025-11-09T11:16:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার অভিযোগ: বিসিবির তদন্ত কমিটি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:১৬ এএম   (ভিজিট : ১০২)
X

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন-বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি নারী দলের ভেতরে ঘটে যাওয়া কথিত অসদাচরণ ও যৌন হয়রানির অভিযোগের বিষয়টি বিস্তারিত তদন্ত করে বিসিবির কাছে প্রতিবেদন জমা দেবে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy