টানা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ নাইজেরিয়ার

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

২০২২ বিশ্বকাপের পর বিশ্বসেরার মঞ্চে আরো একবার দর্শক হয়ে থাকতে হবে নাইজেরিয়াকে। নাটকীয় টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হলো আফ্রিকার

2025-11-17T12:32:14+00:00
2025-11-17T12:32:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ নাইজেরিয়ার
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩২ পিএম   (ভিজিট : ১০৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২২ বিশ্বকাপের পর বিশ্বসেরার মঞ্চে আরো একবার দর্শক হয়ে থাকতে হবে নাইজেরিয়াকে। নাটকীয় টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হলো আফ্রিকার এই পরাশক্তির। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে পেনাল্টি শুটআউটে নাইজেরিয়াকে ৪-৩ গোলে গোলে হারায় কঙ্গো। আর এই জয় ১৯৭৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ওঠার আরও কাছে নিয়ে গেল কঙ্গোকে।

মরক্কোতে প্লে-অফের ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় শেষে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ৩ মিনিটেই ফ্র্যাঙ্ক ওনিয়েকার গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। এরপর ৩২ মিনিটে মেশাক এলিয়ার গোলে সমতায় ফেরে কঙ্গো। অতিরিক্ত সময়ে কঙ্গোর দুটি গোল বাতিল হয়, তারপরই ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানেই নায়ক হয়ে ওঠেন কঙ্গোর বদলি গোলকিপার টিমোথি ফায়ুলু, যিনি রুখে দেন নাইজেরিয়ার দুটি শট।

এবারের চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতা ভিক্টর ওসিমেনর চোটেই বড় ধাক্কা খায় নাইজেরিয়া। প্রথমার্ধের শেষেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় গালাতাসারের ফরোয়ার্ডকে। তার অনুপস্থিতি স্পষ্টভাবেই ভুগিয়েছে নাইজেরিয়াকে।

ওসিমেনর ছিটকে পড়ার সুযোগটাই কাজে লাগায় কঙ্গো। রোমাঞ্চে ভরপুর টাইব্রেকারে নাইজেরিয়ার ক্যালভিন বাসি প্রথম শট নষ্ট করেন। মুসেস সাইমনের পেনাল্টি ঠেকিয়ে দেন ফায়ুলু। সেমি আজায়ের শটও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। এরপর শানসেল মবেনবা সফলভাবে শট নিয়ে ডিআর কঙ্গোর জয় নিশ্চিত করেন।

আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ৯ গ্রুপের সেরা ৯ দল সরাসরি জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে। এরপর চারটি সেরা রানার্স আপ দলকে প্লে অফের চ্যাম্পিয়ন হলো কঙ্গো। ফাইনাল জিতে কঙ্গো এখন পৌঁছে গেল আন্তমহাদেশীয় প্লে-অফে। বিভিন্ন অঞ্চলের মোট ৬টি দল নিয়ে এই প্লে-অফ অনুষ্ঠিত হবে আগামী মার্চে। প্লে-অফের ড্র হবে বৃহস্পতিবার।

ইতিহাসে ছয়বার বিশ্বকাপে খেলেছে নাইজেরিয়া। আফ্রিকায় কেবল ক্যামেরুনই ‘সুপার ঈগলস’ থেকে এগিয়ে।




  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল  নাইজেরিয়া 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy