বাউবির এমবিএ পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

শিক্ষা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ২০২৩ (টার্ম ২৩২) ও ২০২৪ (টার্ম ২৪১) পরীক্ষার (১ম, ২য়,

2025-11-19T19:11:48+00:00
2025-11-19T19:11:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাউবির এমবিএ পরীক্ষার ফলাফল প্রকাশ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ৮১)
X

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ২০২৩ (টার্ম ২৩২) ও ২০২৪ (টার্ম ২৪১) পরীক্ষার (১ম, ২য়, ৩য় এবং ৪র্থ সিমেস্টার) পরীক্ষার কোর্সভিত্তিক ও চুড়ান্ত ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে।

বাউবি'র তথ্য ও গণসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ খালেকুজ্জামান খান জানান, এ প্রোগ্রামের ২৩২ টার্মের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৬৪৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬০৯ জন। এর মধ্যে পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীর ৩৪৮ জন। গড় পাশের হার শতকরা ৫৭ দশমিক ১৪।

এছাড়াও ২৪১ টার্মের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৮৯৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৭০ জন। এর মধ্যে পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীর ৪৯৯ জন। গড় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৩৬।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাউবির এর ফলাফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy