সাকিবের আশা ৪০০ উইকেট পাবেন তাইজুল

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

এতদিন ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক ছিলেন সাকিব আল হাসান। চলমান আয়ারল্যান্ড সিরিজে তার

2025-11-23T11:10:52+00:00
2025-11-23T11:20:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকিবের আশা ৪০০ উইকেট পাবেন তাইজুল
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১১:১০ এএম  আপডেট: ২৩.১১.২০২৫ ১১:২০ এএম  (ভিজিট : ৭৫)
পঞ্চম দিনে আর ১ উইকেট পেলে আড়াইশ’র মাইলফলক স্পর্শ করবেন তাইজুল। ছবি: সংগৃহীত
X

পঞ্চম দিনে আর ১ উইকেট পেলে আড়াইশ’র মাইলফলক স্পর্শ করবেন তাইজুল। ছবি: সংগৃহীত

এতদিন ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক ছিলেন সাকিব আল হাসান। চলমান আয়ারল্যান্ড সিরিজে তার সে রেকর্ড ভাঙলেন তাইজুল ইসলাম।

শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টে চতুর্থ দিনে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পর তার থেকে অভিনন্দন বার্তাও পান তাইজুল। একইসঙ্গে টাইগার অলরাউন্ডার তাকে শুভকামনা জানান, ৪০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করার।

সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তাইজুলের সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে লেখেন, ‘অভিনন্দন, তাইজুল। আমি দেখছি, তুই যখন তোর ক্যারিয়ার শেষ করবি, তখন তোর ঝুলিতে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।’

৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়ে এতদিন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব। টাইগার অলরাউন্ডারকে স্পর্শ করতে তাইজুলের ২০ ইনিংস কম লেগেছিল। আর রেকর্ড ভেঙেছেন ১০২ ইনিংসে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে তিনি খেলছেন ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ।
 
তাইজুলের সামনে এখন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার সুযোগ। রোববার (২৩ নভেম্বর) মিরপুর টেস্টে পঞ্চম দিনে আর মাত্র ১টি উইকেট পেলেই পূরণ হবে তার সে মাইলফলক। সাদা পোশাকে গতকাল পর্যন্ত তার শিকার ২৪৯ উইকেট।




  বিষয়:   সাকিব আল হাসান  তাইজুল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy