পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এম. কেরামত আলী হল প্রাঙ্গণে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি

2025-11-24T10:34:16+00:00
2025-11-24T10:38:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ এএম  আপডেট: ২৪.১১.২০২৫ ১০:৩৮ এএম  (ভিজিট : ১৫০)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এম. কেরামত আলী হল প্রাঙ্গণে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় সুপারনোভা টিম চ্যাম্পিয়ন হয় এবং ক্যাফেটেরিয়া টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর  মো: আব্দুর রহিম, ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন।

সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব ভূমিকা রেখে এসেছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে আমরা পাশে থাকবো।

ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম  রাতুল বলেন, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল বাশার খান এম. কেরামত আলী হলকে স্মৃতিময় স্থান হিসেবে উল্লেখ করে বলেন, “২০০৭ সালে আমি এই হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। এমন ইতিবাচক ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বিজয়ী ও রানার্স আপ দলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, এম. কেরামত আলী হল প্রাঙ্গণে ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ ব্যতিক্রমী টুর্নামেন্টে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।




  বিষয়:   পবিপ্রবি.পটুয়াখালী  ক্রিকেট 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy