মেসির জাদুতে ইতিহাস গড়ে ফাইনালে মায়ামি

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

ফুটবল যেখানেই খেলেন, জাদু দেখিয়েই যান লিওনেল মেসি। ব্যক্তিগত পাারফর্মেন্সে ফের ইতিহাস গড়ে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস

2025-11-24T12:35:27+00:00
2025-11-24T12:35:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসির জাদুতে ইতিহাস গড়ে ফাইনালে মায়ামি
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম   (ভিজিট : ১০১)
লিওনেল মেসি। সংগৃহীত ছবি
X

লিওনেল মেসি। সংগৃহীত ছবি

ফুটবল যেখানেই খেলেন, জাদু দেখিয়েই যান লিওনেল মেসি। ব্যক্তিগত পাারফর্মেন্সে ফের ইতিহাস গড়ে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুললেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার ভোরে সিনসিনাটির মাঠে ৪-০ গোলে দাপুটে জয়ে শেষ চারে জায়গা করে নেয় মায়ামি।

মেসির মাথায় ভর করেই এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে মাতেও সিলভেটিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। ডান দিক থেকে আসা ক্রসে নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। এমএলএস পোস্ট-সিজনে টানা চার ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। দলের পরের তিনটি গোলেও আছে তার অবদান। এর মাধ্যমে এক মৌসুমে সর্বোচ্চ ১২টি অ্যাসিস্ট করলেন মেসি, যা পুরো এমএলএস ইতিহাসে নতুন রেকর্ড।

বিরতির পর ৫৭ মিনিটে ১৯ বছর বয়সী সিলভেটিকে দুর্দান্ত থ্রু-পাসে দ্বিতীয় গোল করান মেসি। আর তাদেও আলেন্দের দুটি গোলই আসে আর্জেন্টাইন সুপারস্টারের চোখধাঁধানো ডিফেন্স-স্প্লিটিং পাস থেকে। হাভিয়ের মাসচেরানোর দল ফাইনালে মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন কিংবা নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে। আর শিরোপা নির্ধারণী এমএলএস কাপ ফাইনাল খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়নের সঙ্গে।





  বিষয়:   মায়ামি  মেসি  ফুটবল  সিনসিনাটি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy