নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রুবাবা

খেলাধুলা

দেশের নারী ক্রিকেটে সাম্প্রতিক আলোচনার মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ

2025-11-25T11:00:53+00:00
2025-11-25T11:00:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রুবাবা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:০০ এএম   (ভিজিট : ৫৫)
X

দেশের নারী ক্রিকেটে সাম্প্রতিক আলোচনার মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অফিস ভবনে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে শুরু হতে যাওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চলছে দলের প্রস্তুতি। এর মাঝেই দলকে শুভেচ্ছা জানাতে হাজির হন রুবাবা।

এসময় তিনি দলটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নারী ক্রিকেটারদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সুবিধা, সহযোগিতা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন নতুন চেয়ারম্যান।

পরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের সঙ্গে জার্সি উন্মোচন করেন রুবাবা দৌলা। নারী ক্রিকেটের উন্নয়ন, সুরক্ষা ও পেশাদার কাঠামোকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হেনস্থার অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যের পর নারী ক্রিকেট নিয়ে যে আলোচনার ঝড় উঠেছিল, তার মাঝেই এই সাক্ষাৎ নারী ক্রিকেটে নতুন করে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





  বিষয়:   রুবাবা দৌলা  নারী অনূর্ধ্ব-১৯  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy