ব্রাজিলের স্বপ্ন ভেঙে ফাইনালে পর্তুগাল

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৯ সালে শেষবার শিরোপা জিতেছিল তারা। এবার পঞ্চম ট্রফি জেতার মিশনে ছিল সেলেসাওরা। কিন্তু পর্তুগালের

2025-11-25T11:54:27+00:00
2025-11-25T11:54:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের স্বপ্ন ভেঙে ফাইনালে পর্তুগাল
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম   (ভিজিট : ৮৪)
X

চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৯ সালে শেষবার শিরোপা জিতেছিল তারা। এবার পঞ্চম ট্রফি জেতার মিশনে ছিল সেলেসাওরা। কিন্তু পর্তুগালের কাছে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গেল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে গতকাল (সোমবার) পর্তুগাল টাইব্রেকারে ৬-৫ গোলে ব্রাজিলকে হারিয়েছে।

শুরু থেকে ব্রাজিল একাধিক সুযোগ নষ্ট করে। অ্যাঞ্জেলো কান্দিদোর শট গোলবার ঘেষে যায়। অন্য পাশে আনিসিও কাবরালও সুযোগ কাজে লাগাতে পারেননি।

ব্রাজিল প্রথম লক্ষ্যে শট নেয় ২০ মিনিটে। ডেলের ওই শট রুখে দেন পর্তুগিজ কিপার রোমারিও কুনহা। ব্রাজিলিয়ান কিপার জোয়াও পেদ্রো পর্তুগালকে এগিয়ে যেতে দেননি। মাউরো ফুরতাদোর চেষ্টা নস্যাৎ করেন তিনি।

প্রথমার্ধের মতো বিরতির পরেও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু পরিষ্কার সুযোগ তারা তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দারুণ দলগত প্রচেষ্টায় পর্তুগালের প্রথম সুযোগ আসে। সান্তিয়াগো ভার্দির জোরালো শট গোলবারের পাশ দিয়ে যায়।

ইনাসিও বক্সের বাইরে থেকে  শট নেন। ব্রাজিলিয়ান কিপার সহজে তা ধরে ফেলেন।

নির্ধারিত সময়ের পর ম্যাচ গোলশূন্য ছিল। পর্তুগাল জিতে যায় পেনাল্টি শুটআউটে। দেশের ইতিহাসে প্রথমবার তারা ফাইনালে ওঠে। ১৯৮৯ সালে তৃতীয় হওয়া ছিল তাদের সেরা সাফল্য।

ফাইনালে পর্তুগাল খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ইতালিকে হারায় অস্ট্রিয়ানরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে।

রেকর্ড পাঁচটি শিরোপা জয়ী নাইজেরিয়াকে ছুঁতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাজিলকে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy