৪ বছর ধরে পর্নোগ্রাফি সিনেমা তৈরি বাংলাদেশি যুবকের, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভারতে এসে চারবছর ধরে পর্ন সিনেমা তৈরির ফাঁদ তৈরি করেছিলেন বাংলাদেশি এক যুবক। কলকাতার পার্শ্ববর্তী

2025-11-25T19:04:32+00:00
2025-11-25T19:04:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ বছর ধরে পর্নোগ্রাফি সিনেমা তৈরি বাংলাদেশি যুবকের, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ৪২৪)
X

বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভারতে এসে চারবছর ধরে পর্ন সিনেমা তৈরির ফাঁদ তৈরি করেছিলেন বাংলাদেশি এক যুবক। কলকাতার পার্শ্ববর্তী হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৯ নং ওয়ার্ডের মৃগালা মল্লিকপাড়া এলাকার একটি ফ্ল্যাটে এই পর্ন সিনেমার শুটিং চলত। অবশেষে গত শনিবার(২২ নভেম্বর) পুলিশ ওই বাংলাদেশি যুবক রাসেল সিকদারকে গ্রেপ্তার করে এবং তার স্ত্রী পরিচয়ধারী নারীকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর ধরে এই কর্মকাণ্ড চলছিল। রাসেল সিকদার ও তার স্ত্রী পরিচয়ধারী নারী সামাজিকভাবে একত্রে বসবাস করতেন এবং সেই ফ্ল্যাটেই তৈরি হতো নীলছবি, যা একাধিক পর্ন সাইটে বিক্রি করতেন রাসেল।

ঘটনাটি প্রকাশ্যে আসে কিছুটা অস্বাভাবিকভাবেই। সম্প্রতি রাসেল সিকদারের স্ত্রী পরিচয়ধারী নারী অত্যন্ত গোপনে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশের কাছে তিনি দাবি করেন রাসেল একজন বাংলাদেশি নাগরিক এবং তাকে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে এসেছেন। ভারতে এনে তাকে স্ত্রীর পরিচয় দিয়ে রাখা হলেও, ঘরের ভেতর রাসেল নিয়মিত জোরপূর্বক পর্ন ভিডিওতে অভিনয় করতে বাধ্য করতেন। পাশাপাশি তিনি রাসেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও করেন।

জানা যায়, কিছুদিন আগে রাসেল সিকদার দুর্ঘটনার কবলে পড়ে অসুস্থ হন। রাসেলের অসুস্থতার সুযোগ নিয়েই ওই তরুণী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চান। এরপরই গত শনিবার নারীর দেওয়া নির্দিষ্ট ঠিকানা থেকে পুলিশ রাসেল সিকদারকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশি ওই তরুণীকে উদ্ধার করে।

গ্রেপ্তারের পরে পুলিশ নিশ্চিত করেছে যে রাসেল সিকদার ও তার স্ত্রী পরিচয়ধারী নারী আদতে বাংলাদেশি। সোমবার গ্রেপ্তার রাসেল ও উদ্ধারকৃত নারীকে শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক রাসেলকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং তরুণীকে আপাতত একটি সেফ হোমে রাখার ব্যবস্থা করেন।

এদিকে, বাংলাদেশি যুবকের এই কর্মকাণ্ড প্রকাশ্যে আসতেই স্থানীয়ভাবে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা প্রকাশ পাল অভিযোগ করেন, ডানকুনিতে বাংলাদেশিতে ভর্তি হয়ে গেছে এমনকি ডানকুনিতে থেকে পর্ন ভিডিও শুট হচ্ছে। এলাকার তৃণমূল নেতারা জেগে ঘুমাচ্ছে।

স্থানীয় কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করে জানান, তার এলাকায় কোনো বাংলাদেশি ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছেন, তা তিনি জানতেন না। তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেন, বাইরে থেকে এসে এলাকায় কুকর্ম করে পরিবেশ নষ্ট করা হচ্ছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy