হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। গত বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। যা খুবই দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে যায়। আজ শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুনে পোড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। এতে এখন পর্যন্ত ১২৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও আছেন।

2025-11-28T16:12:41+00:00
2025-11-28T16:43:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:১২ পিএম  আপডেট: ২৮.১১.২০২৫ ৪:৪৩ পিএম  (ভিজিট : ১৬৬)
X

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। গত বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। যা খুবই দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে যায়।

আজ শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুনে পোড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। এতে এখন পর্যন্ত ১২৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও আছেন।
ভয়াবহ এ আগুনে আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে। এরপর এটি উপরের দিকে ছড়ায়। তবে কীভাবে আগুন লাগল সেটি এখনো জানা যায়নি।
আগুনের উত্তাপ একটা সময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। আর এত উত্তাপের কারণে কিছু জায়গায় আগুন নেভানোর পর সেখানে আবার আগুন জ্বলে উঠেছে। অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন।
ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন। এরমধ্যে ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন। তাদের সঙ্গে ছিল ৩৯১টি ফায়ার ইঞ্চিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স। 

তবে সেখানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি। কারণ আগুন যেহেত ভবনের ভেতর ছিল তাই হেলিকপ্টার থেকে পানি ছিটালে এটি খুব বেশি কার্যকর হতো না।




  বিষয়:   আগুন  ভয়াবহ আগুন  ফায়ার সার্ভিস  হংকং 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy