প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:২১ পিএম (ভিজিট : ৭৮)

X
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ (২০২৪ ব্যাচ)-এর ছাত্র কাজী সাদিক মাহমুদ (রোল নং-২৪০১৩০৬)-কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এক শিক্ষার্থীর অপর অহেতুক হামলার করায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কুয়েটের মেইনগেট সংলগ্ন এলাকায় ২৭ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকাল সাড়ে ৩টায় একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ (২০২৪ ব্যাচ)-এর ছাত্র কাজী সাদিক মাহমুদ (রোল নং-২৪০১৩০৬) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ (২০২৪ ব্যাচ)-এর ছাত্র মোঃ জহিরুল ইসলাম (রোল নং-২৪১১০৪০)-কে মারাত্মকভাবে আঘাত করে। এই আক্রমণাত্মক ও শৃঙ্খলাবিরোধী ঘটনার ফলে মোঃ জহিরুল ইসলাম গুরুত্বর আহত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পারার সঙ্গে সঙ্গেই প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর ঘটনার সত্যতা পায়। এই গুরুত্বর শৃঙ্খলাভঙ্গের অপরাধে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ (২০২৪ ব্যাচ)-এর ছাত্র কাজী সাদিক মাহমুদ (রোল নং-২৪০১৩০৬)-কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।
শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানায় এবং স্পষ্ট করে জানাতে চায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিঘ্নিতকারী কোনো কর্মকান্ডকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।
বহিষ্কৃত ছাত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্যে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীকে মর্যাদা, নিয়ম-শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে আহ্বান জানাচ্ছে।