রাবি শিক্ষার্থীকে ‘উল্টো ঝুলিয়ে মারার’ হুমকি শিবির নেতার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

হলের ক্যান্টিনের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল ও নবাব আব্দুল লতিফ হলের দুই শিক্ষার্থীর মাঝে বাগবিতণ্ডা হয়েছে। এর জেরে এক শিক্ষার্থীকে ‘উল্টো করে ঝুলিয়ে’ পেটানোর হুমকি দিয়েছেন লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ।

2025-11-28T20:39:35+00:00
2025-11-28T21:48:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাবি শিক্ষার্থীকে ‘উল্টো ঝুলিয়ে মারার’ হুমকি শিবির নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম  আপডেট: ২৮.১১.২০২৫ ৯:৪৮ পিএম  (ভিজিট : ২৩২)
X

হলের ক্যান্টিনের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল ও নবাব আব্দুল লতিফ হলের দুই শিক্ষার্থীর মাঝে বাগবিতণ্ডা হয়েছে। এর জেরে এক শিক্ষার্থীকে ‘উল্টো করে ঝুলিয়ে’ পেটানোর হুমকি দিয়েছেন লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে শাহ মখদুম হলের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দুই শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুপুরে মাসুদ হলের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় তার পাশে বসতে চান আরিফ। এতে মাসুদ একটু অপেক্ষা করতে বলেন। পরে মাসুদ থাকা সত্ত্বেও আরিফ ওই টেবিলে বসেন। এক পর্যায়ে আরিফ মাসুদের কাছে তার পরিচয় জানতে চান। এতে মাসুদ চটে যান। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

শিক্ষার্থীদের তর্কের পর শাহ মখদুম হলের সামনে আসেন নবাব আব্দুল লতিফ হলের জিএস নুরুল ইসলাম শহীদ। তিনি এবং ওই হলের শিক্ষার্থীরা মাসুদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এতে মাসুদের পক্ষ নেন উপস্থিত কয়েকজন শিক্ষার্থী।

একপর্যায়ে নরুল ইসলাম শহীদ মাসুদের পক্ষ নেওয়া এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি হলের দায়িত্বপ্রাপ্ত, আমি আসব। তুই কে রে? তোকে ফারদার বললাম এ রকম আর হইলে, তোরে লতিফ হলের সামনে উল্টা ঝুলায় মারব। ওর রাইট আছে, ও লতিফ হলে খেতে যাবে।’

পরে অন্যপাশে থেকে এক শিক্ষার্থী তাকে গালি দেন। এরপরে তিনি আরও চটে গিয়ে বলেন, ‘ও গালি দেয় কেন? ও গালি দেয় কেন? শু'করের বাচ্চা।’

শিক্ষার্থীদের একজন মাসুদ বলেন, আমি উনাদের একটু অপেক্ষা করতে বলি। কিন্ত তারা সেটি না করে টেবিলে বসে তিনি আমার পরিচয় জানতে চান। এরপরে আমাদের মাঝে তর্কাতর্কি হয়। পরে উনি নিজের হলের শিক্ষার্থীদের ডাকেন এবং তারা এসে আমাকে হুমকি দিয়ে গেল।

এ বিষয়ে নবাব‌ আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ বলেন, ‘আমার হলের শিক্ষার্থীর সঙ্গে এমন ঝামেলা হওয়ায় কষ্টে বলে ফেলেছি। আমার এটি বলার কোনও ইচ্ছা ছিল না। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।’




  বিষয়:   নুরুল ইসলাম শহীদ  শিবির নেতা  রাকসু জিএস  উল্টো ঝুলিয়ে 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy