ইনজুরি নিয়েই মাঠে নেইমার, করলেন গোলও

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

কদিন আগে নতুন করে ইনজুরিতে পড়েন নেইমার। চিকিৎসক বলেছিলেন, আপাতত যেন মাঠে না নামেন তিনি। অস্ত্রোপচারের চিন্তাভাবনাও ছিল।

2025-11-29T10:33:29+00:00
2025-11-29T10:33:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনজুরি নিয়েই মাঠে নেইমার, করলেন গোলও
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ এএম   (ভিজিট : ৭৮)
ইনজুরি নিয়েই গোল করার পাশাপাশি গোল করালেনও নেইমার।সংগৃহীত ছবি
X

ইনজুরি নিয়েই গোল করার পাশাপাশি গোল করালেনও নেইমার।সংগৃহীত ছবি

কদিন আগে নতুন করে ইনজুরিতে পড়েন নেইমার। চিকিৎসক বলেছিলেন, আপাতত যেন মাঠে না নামেন তিনি। অস্ত্রোপচারের চিন্তাভাবনাও ছিল। কিন্তু নেইমার কারো কথা শোনেননি। চিকিৎসকদের অমান্য করে অনুশীলন করেছেন, পরে মাঠেও নামলেন। চোটের কোনো লক্ষণ দেখা যায়নি তার মধ্যে। বরং আরো প্রাণবন্ত দেখা গেল ব্রাজিলিয়ান তারকাকে।

ব্রাজিলিয়ান সিরি আ-তে শেষ তিন ম্যাচ হাতে রেখে সান্তোস রেলিগেশনের অবস্থানে ছিল। নেইমার নতুন করে বাঁ পায়ের মেনিস্কাস (হাঁটুর সংযোগস্থলে) ইনজুরিতে পড়লে বিপাকে পড়ে দলটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চাননি তার দল দ্বিতীয় বিভাগে নেমে যাক। তাই তো ঝুঁকি নিয়েও মাঠে নেমে পড়লেন। ২৫তম মিনিটে করলেন গোল। ৩-০ গোলের জয়ে তৃতীয় গোলও করালেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।

ডি বক্সের সামনে থেকে সতীর্থের পাসে বল পান নেইমার। তারপর স্পোর্ট রেসিফের দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ডান পায়ের নিচু শটে জালে বল জড়ান তিনি। ৬৬ মিনিটে তার কর্নার কিকে হেড করে ৩-০ করেন জোয়াও স্মিট।

দুই দল বল দখলে প্রায় কাছাকাছি ছিল। তবে আক্রমণে আধিপত্য ছিল সান্তোসের। তারা ১৭ শটের মধ্যে সাতটি রেখেছিল লক্ষ্যে। আর ১১ শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল রেসিফে।

এই জয়ে সান্তোস রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে। ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে তারা। হাতে আরও দুটি ম্যাচ আছে।




  বিষয়:   নেইমার  গোল  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy