কবে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ

2025-11-29T13:42:05+00:00
2025-11-29T13:42:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কবে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:৪২ পিএম   (ভিজিট : ৭৫)
X

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)।

শনিবার(২৯ নভেম্বর) সকালে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং এটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ধারণা করা হচ্ছে, কাল রোববার(৩০ নভেম্বর) ভোরের আগে ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়বে।

এদিকে ‘ডিটওয়াহ’এর প্রভাবে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৮০ জন নিহত এবং ২০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের কারণে কয়েক জায়গায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়ি, গাছ ও অন্যান্য অবকাঠামোর ওপর আশ্রয় নেওয়া মানুষকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল এবং অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র স্থাপন এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে।

আগাম সতর্কতার অংশ হিসেবে তামিলনাড়ুতে ইন্ডিগো তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে। এছাড়া শুক্রবার রাতে রামআশ্রম-ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। সমুদ্রের ওপর তৈরি পাম্বন ব্রিজে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের ওপর থাকলেও এটির বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। ঘূর্ণিঝড়টির মূল আঘাত আসবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়।





  বিষয়:   ঘূর্ণিঝড়  ডিটওয়াহ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy