নিউইয়র্ককে বিধ্বস্ত করে শিরোপা জিতল মেসির মায়ামি

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়ল লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে মেজর লিগ

2025-11-30T12:34:21+00:00
2025-11-30T12:34:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউইয়র্ককে বিধ্বস্ত করে শিরোপা জিতল মেসির মায়ামি
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়ল লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতল ফ্লোরিডার ক্লাবটি। এই জয়ে এমএলএস কাপের ফাইনালেও উঠেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

রোববার (৩০ নভেম্বর) ভোরে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে মায়ামির পক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। এ ছাড়া মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন। গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। 

ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড পায় স্বাগতিকরা। ৯ মিনিট পর দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকেই। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন।

এই সময় মনে হচ্ছিল দ্বিতীয় হাফে খেলা বেশ জমবে। তবে সেটা আর হয়নি। একের পর এক গোলে ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা। দ্বিতীয় হাফে উল্টো আরও তিন গোল দেয় মায়ামি। ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি।

এদিকে ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে তাদেও আলেন্দে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে গোটা মায়ামি শিবির। আগামী ৭ ডিসেম্বর রাতে এমএলএস কাপের ফাইনালে মাঠে নামবে তারা। যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। 




  বিষয়:   নিউইয়র্ক  মেসি  মায়ামি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy